মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Title :
নতুন মোড়কে পুরোনো খাবার, কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন ক্যানসারের চিকিৎসায় মাথার সব চুল ফেলে সামিয়ার আবেগঘন বার্তা ফুটপাতে হলুদ টাইলস বসানোর রহস্য জানেন? কটাক্ষের পরও গরুর মাংসকে প্রিয় বললেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী শাহরুখ খানের বাড়িতে জায়গা পাবেন ভক্তরাও অ্যাপল ওয়াচে নতুন হেলথ ফিচার, নজর রাখবে শরীর-ফিটনেসে ইবিতে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ-সহ ৮ দাবিতে শিবিরের সংবাদ সম্মেলন রামগঞ্জে বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি যাওয়া গরু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য নাটোরে উল্টে যাওয়া সিএনজি থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ নাটোরের গুরুদাসপুরে গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

দেশে পাঁচ দিনে প্রবাসীরা পাঠালেন ৭১২৪ কোটি টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮৯ Time View
109

চলতি নভেম্বরের প্রথম পাঁচ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় সাত হাজার ১২৪ কোটি ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল ৫ নভেম্বর (বুধবার) এক হাজার ৫০০ কোটি ৬০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। আজ ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

 

আরিফ হোসেন খান বলেন, গত বছরের নভেম্বরের প্রথম পাঁচ দিনে প্রবাসী আয় এসেছিল ৪২ কোটি ১০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩৮ দশমিক ১০ শতাংশ।

 

এদিকে চলতি বছরের ১ জুলাই থেকে ৫ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার ৭৩ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৫ নভেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৯৩৫ কোটি ৯০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৭০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com