মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Title :
কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সাত আসামির কার কী অপরাধ কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড পর্যবেক্ষণে যা জানাল ট্রাইব্যুনাল আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ তিন সংগঠনেরই সভাপতি-সেক্রেটারির ফাঁসির আদেশ ইরানে ভাঙা পিঠ নিয়ে ৫০ ঘণ্টা, মার্কিন সেনা উদ্ধারের ভিডিও প্রকাশ হামে বাড়ছে প্রাণহানি, আরও ৬ শিশুর মৃত্যু যে চার অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড রোগী ও স্বজনদের বর্ণনায় উঠে এলো ময়মনসিংহ মেডিকেলে আগুনের ভয়াবহতা পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই সালমানের ইঙ্গিতপূর্ণ পোস্ট ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

গাড়িতে মূত্রত্যাগে বাধা, কানাডিয়ানের ঘুষিতে নিহত ভারতীয় ব্যবসায়ী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৯৬ Time View
118

প্রেমিকার কলে প্যারামেডিকরা আসার পর সাগুকে অচেতন অবস্থায় পান। সেখান থেকে হাসপাতালে নিয়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সে অবস্থায় পাঁচ দিন পর তার মৃত্যু হয়।

কানাডার এডমন্টনে গাড়িতে মূত্রত্যাগে বাধা দেওয়ার ঘটনায় ঘুষিতে নিহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ী।

গত ১৯ অক্টোবর ঘটনাটি ঘটে বলে জানায় এনডিটিভি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রাতের খাবার শেষে প্রেমিকাকে নিয়ে গাড়িতে ফিরছিলেন ৫৫ বছর বয়সী আরভি সিং সাগু। ওই সময় তারা অপরিচিত এক ব্যক্তিকে গাড়িতে প্রশ্রাব করতে দেখেন। এর পরপরই পরিস্থিতি সহিংস রূপ নেয়।

‘ওহে, আপনি কী করছেন?’, আগন্তুককে জিজ্ঞাসা করেন সাগু।

‘আমি যা চাই’, উত্তরে বলেন আগন্তুক। এরপর তিনি হেঁটে গিয়ে সাগুর মাথায় ঘুষি মারেন।

আঘাতে মাটিতে পড়ে যান সাগু। এরপর তার প্রেমিকা ৯১১ নম্বরে কল দেন বলে গ্লোবাল নিউজকে জানান সাগুর ভাই।

প্রেমিকার কলে প্যারামেডিকরা আসার পর সাগুকে অচেতন অবস্থায় পান। সেখান থেকে হাসপাতালে নিয়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সে অবস্থায় পাঁচ দিন পর তার মৃত্যু হয়।

এনডিটিভি জানায়, হামলায় অভিযুক্তের নাম কাইলি প্যাপিন। তাকে গ্রেপ্তারের পর সহিংস হামলার অভিযোগ এনেছে এডমন্টন পুলিশ।

মর্মান্তিক এ মৃত্যুর পর সাগুর শেষকৃত্য ও তার সন্তানদের খরচের জন্য তহবিল জোগাড় করেছেন ব্যবসায়ীর ঘনিষ্ঠ বন্ধু ভিনসেন্ট রাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com