রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Title :
ফ্যাসিস্টরা স্বাস্থ্য খাতকে ভঙ্গুর করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের বিমান ভাড়া সহনীয় ও কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ‘গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি’ দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি বেঁচে আছেন, নাকি মৃত? ১৩ বছরেও যে প্রশ্নের উত্তর মেলেনি গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি: অর্থমন্ত্রী এজাহারে নাম নেই বাদীও সন্দেহ করেননি, তবু গ্রেফতার সুজন দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে: মন্ত্রী

‘গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

সর্বশেষ ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়নি বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রবিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে জানানো হয়, আলোচ্য সময়ে কোনো রাজনৈতিক নিপীড়ন ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত ছিল। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনামূলক আলোচনা করা হয়।

বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনার পর এটি সংসদে উপস্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সভার এক পর্যায়ে জামায়াতে ইসলামীর দুই সদস্য ওয়াকআউট করলে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সভাপতি। এছাড়া মিরাজ শেখের অপহরণের দায় সরকারের ওপর চাপানোর যে অভিযোগ উঠেছে, তাকে ‘ব্লেম গেম’ বা দোষারোপের রাজনীতি আখ্যা দিয়ে তা পরিহারের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com