শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Title :
ছয় মাসে সরকারের কোনো সফলতা নেই: এবি পার্টির চেয়ারম্যান ‘ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দওয়া উচিত: শুভেন্দু প্রেমের সিনেমা বন্ধ চাওয়া আইনজীবী নিজেই রোমান্টিক সিনেমার ভক্ত ব্রাহ্মণবাড়িয়ার গান বন্ধের ইস্যুতে হাসনাতের সঙ্গে যে কথা হলো মাদানীর মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর দেশমাতৃকার প্রয়োজনে সজাগ থাকো, কওমি শিক্ষার্থীদের রাশেদ খাঁন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে এমপি বিলকিস ইসলাম ​ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ কীটনাশক ঢেলে ধ্বংসের অভিযোগ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের শাহবাগী সাজতে মাদরাসার ছাত্ররা তোমাদের সঙ্গে মাঠে নামেননি

প্রেমের সিনেমা বন্ধ চাওয়া আইনজীবী নিজেই রোমান্টিক সিনেমার ভক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

সম্প্রতি দেশে রোমান্টিক নাটক ও সিনেমা নির্মাণ বন্ধের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। তার দাবি, এ ধরনের কনটেন্ট যুবসমাজকে বিপথগামী করছে এবং পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে। নোটিশে তিনি সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের দোহাই দিয়ে শিক্ষামূলক ও দেশপ্রেমমূলক কনটেন্ট নির্মাণের ওপর জোর দিয়েছেন।

তবে এই আইনি পদক্ষেপ নেওয়ার পরপরই আইনজীবীর ব্যক্তিগত রুচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। অনুসন্ধানে দেখা গেছে, আইনজীবী মামুন নিজেই রোমান্টিক সিনেমা ও গানের বড় ভক্ত। তার ফেসবুক টাইমলাইনে বিভিন্ন সময় হলিউড ও বলিউডের বিখ্যাত প্রেমের সিনেমা দেখা এবং সেগুলোর প্রশংসা করার একাধিক পোস্ট রয়েছে। বিশেষ করে ‘স্টারডাস্ট’, ‘দ্য ট্যুরিস্ট’ বা ‘রাধে শ্যাম’-এর মতো রোমান্টিক সিনেমাগুলোকে তিনি ব্যক্তিগতভাবে ‘অসাধারণ’ ও ‘জটিল প্রেমের গল্প’ হিসেবে অভিহিত করেছেন।

নিজের আইনি অবস্থান এবং ব্যক্তিগত পছন্দের এই বৈপরীত্য নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে। যদিও আইনজীবী মামুন এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি, তবে সংশ্লিষ্টরা বলছেন, আইন ও ব্যক্তিগত রুচির ভিন্নতা যে কারো থাকতেই পারে। এখন দেখার বিষয়, আগামী ১০ দিনের মধ্যে সরকার এই নোটিশের বিপরীতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com