রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Title :
আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে? আট বছরেও স্থায়ী ক্যাম্পাস নেই নীলফামারী মেডিকেল কলেজে ডেতে দ্রুত অবকাঠামো উন্নয়নের আশ্বাস স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক, রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ সকালে ৬ হাজার, বিকেলেই ১২ হাজার, বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন বিলিয়ন ডলারের সম্পদ সচল করতে থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০০ কোটি টাকা বিবাহিত-কলেজের শিক্ষক হয়েও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মাসুদ গুমের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করাই আমাদের দায়িত্ব: ইশরাক ফ্যাসিস্টরা স্বাস্থ্য খাতকে ভঙ্গুর করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের বিমান ভাড়া সহনীয় ও কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ‘গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি’

ছয় মাসে সরকারের কোনো সফলতা নেই: এবি পার্টির চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
6

বর্তমান সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি দাবি করেন, সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ক্রমবর্ধমান বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ায় বিপুল সংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন বলেও তিনি অভিযোগ করেন।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে। সরকারের কাজের সাথে কথার অমিল থাকার কারণে জনমনে আস্থার সংকট বাড়ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আয় ও ব্যয়ের ভারসাম্যহীনতা দূর করতে ব্যর্থ হলে এবং সরকার সমালোচনার পথ বন্ধ করে দিলে দেশ আবারো গণআন্দোলনের দিকে ধাবিত হতে পারে, যা গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

এবি পার্টির চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই সনদ বাস্তবায়নে কোনো প্রকার রাজনৈতিক চালাকি বা দীর্ঘসূত্রতা বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন। সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর যুগ্ম সদস্য সচিব যায়েদ হাসান চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com