জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অসামান্য অবদান ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই শিক্ষাঙ্গনের প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। রাশেদ খাঁন উল্লেখ করেন যে, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে কওমি শিক্ষার্থীরা কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না।দেশের ভবিষ্যৎ বিনির্মাণে কওমি তরুণদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় প্রয়োজনে সবসময় এভাবেই সজাগ থাকতে হবে। রাশেদ খাঁনের এই ইতিবাচক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনরা বিভিন্ন জাতীয় ইস্যুতে কওমি শিক্ষার্থীদের অতীত ও বর্তমান অবদানের কথা স্মরণ করে তার...
2
জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অসামান্য অবদান ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই শিক্ষাঙ্গনের প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। রাশেদ খাঁন উল্লেখ করেন যে, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে কওমি শিক্ষার্থীরা কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না।
দেশের ভবিষ্যৎ বিনির্মাণে কওমি তরুণদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় প্রয়োজনে সবসময় এভাবেই সজাগ থাকতে হবে। রাশেদ খাঁনের এই ইতিবাচক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনরা বিভিন্ন জাতীয় ইস্যুতে কওমি শিক্ষার্থীদের অতীত ও বর্তমান অবদানের কথা স্মরণ করে তার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন।