শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

উপড়ে ফেলা চারার জায়গায় ফের চারা রোপণ করলেন ডেপুটি স্পিকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

নেত্রকোনার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বামনী এলাকায় দুষ্কৃতিকারীদের উপড়ে ফেলা গাছের চারাগুলোর স্থানে নতুন করে চারা রোপণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার বিকেলে বনজ, ফলদ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করে তিনি এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, রাতের আঁধারে যারা গাছ উপড়ে ফেলেছে, তারা মূলত একটি জীবন ধ্বংস করেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

এ সময় কায়সার কামাল জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় উক্ত এলাকায় আরও এক হাজার ২০০টি চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারাগুলোর সুরক্ষা নিশ্চিত করা হবে। দেশের বনভূমির অভাব পূরণে নেত্রকোনায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন বলে উল্লেখ করে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সবাইকে সামাজিক আন্দোলনে শামিল হতে হবে। পাশাপাশি, লাগানো গাছগুলো যে রাষ্ট্রীয় সম্পদ, তা রক্ষায় স্থানীয়দের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com