শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Title :
মৌলভীবাজারে রাতে এনসিপির ২ পক্ষের সংর্ঘষ, গ্রেপ্তার ৫ তারেক রহমান বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা করছেন: সারজিস আলম মৌলভীবাজার সীমান্ত থেকে পিস্তল-গুলিসহ ভারতীয় নাগরিক আটক ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশে ফারিয়ার কটাক্ষ রামগঞ্জে মায়ের সাথে অভিমান করে তরুণীর আত্মহত্যা বান্দরবানে ১ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করছে নতুন ডেলিভারি প্ল্যাটফর্ম ‘সাথী’ টার্নওভার করে রাজস্ব সুরক্ষা করতে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা দিশাহারা রোমান্টিক নাটক-সিনেমা নিয়ে নোটিশ: ক্ষুব্ধ তারকারা, সংগঠনগুলোর যৌথ প্রতিবাদ চীন-ভারত কোন পক্ষে, নেপালের মন্ত্রী বললেন ‘বাবার জায়গায় মাকে চাই না’ জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের ক্ষোভ

রামগঞ্জে মায়ের সাথে অভিমান করে তরুণীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফাতেমা আক্তার তন্বী (২৪) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) গভীর রাতে উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের উরিষ্যার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তন্বী ওই বাড়ির তরিকুল ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, তন্বী গত বছর (২০২৫ সালে) স্নাতক ডিগ্রি অর্জন করেন। অবিবাহিত থাকায় তিনি নিজ বাড়িতেই বসবাস করতেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা ও মনোমালিন্য হতো।

শুক্রবার গভীর রাতে পরিবারের অজান্তে নিজের কক্ষের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তন্বী। দীর্ঘক্ষণ ধরে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা ঘরে প্রবেশ করে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com