শেখ মোঃ কামরুজ্জামান (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমানের উদ্যোগে এই অনুদান প্রদান করা হয়।
বৃহস্পতিবার (সংবাদ প্রকাশের দিন) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে কালিয়াকৈর উপজেলা চত্বরে এই অনুদান বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক শাহ এরশাদ ফকির, কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ, কালিয়াকৈর পৌর মেয়র পদপ্রার্থী দেওয়ান জসিম উদ্দিন, গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
অনুষ্ঠানে মোট ১২২ জন দুস্থ ও অসহায় সুবিধাভোগীর প্রত্যেককে ১০,০০০ টাকা করে মোট ১২ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।