শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Title :
কানাডার ওপর ক্ষোভে সীমান্ত লেকের নাম বদলালেন ট্রাম্প জামায়াত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল: রাশেদ খাঁন জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন নাটোরে চলনবিলের মাছ রক্ষায় এনএসআইয়ের অভিযান, ৬৯টি চায়না দুয়ারি জাল ধ্বংস নাটোরে হালতি বিলের পরিবেশ রক্ষা ও পর্যটন শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের অভিনব উদ্যোগ নাটোরে গুরুদাসপুরে ভিডব্লিউবি কর্মসূচির আগস্ট মাসের চাল বিতরণ শুরু নাটোরের গুরুদাসপুরে শিশু মৃত্যুর সুরতহালে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা দায়ের নাটোরে ৪২৩ জন ভিডব্লিউবি উপকারভোগীর মাঝে আগস্ট মাসের চাল বিতরণ তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে? যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীর সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর বৈঠক, আলোচনায় এসএমআর

নাটোরে চলনবিলের মাছ রক্ষায় এনএসআইয়ের অভিযান, ৬৯টি চায়না দুয়ারি জাল ধ্বংস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
8

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোরের সিংড়ায় চলনবিলের জীববৈচিত্র্য ও দেশীয় প্রজাতির মাছ সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬৯টি অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করা হয়েছে। পরে এসব ক্ষতিকর জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নাটোর জেলা জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংইন এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে চলনবিলের বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী নির্বিচারে শিকার করে আসছিল। এরই প্রেক্ষিতে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল উদ্ধার করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম গণমাধ্যমকে জানান, চায়না দুয়ারি জাল দেশের মৎস্য সম্পদ এবং জলজ Ecosystem-এর জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ফাঁদে মাছের পোনা থেকে শুরু করে যেকোনো জলজ প্রাণী আটকা পড়ে মারা যায়। চলনবিলের মৎস্য ভাণ্ডার রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com