দেশের বিনোদন অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রোমান্টিক ঘরানার নাটক ও চলচ্চিত্র নিয়ে আইনি নোটিশের বিষয়টি। সম্প্রতি কেবল প্রেম ও রোমান্টিকতা নির্ভর গল্পে নাটক বা সিনেমা নির্মাণ এবং তা প্রচারের ওপর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়ে সরকারের দায়িত্বশীল দপ্তরে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শোবিজ পাড়ায় তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া।শিল্পীদের একটি বড় অংশ এই নোটিশের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, এটি সৃজনশীলতায় হস্তক্ষেপের শামিল। এ বিষয়ে বিনোদন অঙ্গনের বিভিন্ন সংগঠন যৌথভাবে প্রতিবাদ জানিয়েছে। নির্মাতারা দাবি করছেন, এ ধরনের নিষেধাজ্ঞা সুস্থ ধারার নাটক ও চলচ্চিত্র নির্মাণের পথকে সংকুচিত করবে এবং শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত হানবে।
1
দেশের বিনোদন অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রোমান্টিক ঘরানার নাটক ও চলচ্চিত্র নিয়ে আইনি নোটিশের বিষয়টি। সম্প্রতি কেবল প্রেম ও রোমান্টিকতা নির্ভর গল্পে নাটক বা সিনেমা নির্মাণ এবং তা প্রচারের ওপর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়ে সরকারের দায়িত্বশীল দপ্তরে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শোবিজ পাড়ায় তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া।
শিল্পীদের একটি বড় অংশ এই নোটিশের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, এটি সৃজনশীলতায় হস্তক্ষেপের শামিল। এ বিষয়ে বিনোদন অঙ্গনের বিভিন্ন সংগঠন যৌথভাবে প্রতিবাদ জানিয়েছে। নির্মাতারা দাবি করছেন, এ ধরনের নিষেধাজ্ঞা সুস্থ ধারার নাটক ও চলচ্চিত্র নির্মাণের পথকে সংকুচিত করবে এবং শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত হানবে।