বগুড়ার শিবগঞ্জ এলাকা থেকে ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত আসামির নাম মাসুদ (৩৫)। দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়।শুক্রবার (২৮ আগস্ট) শিবগঞ্জের আলাদীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল তাকে আটক করে। অভিযুক্তের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলায় তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
1
বগুড়ার শিবগঞ্জ এলাকা থেকে ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত আসামির নাম মাসুদ (৩৫)। দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) শিবগঞ্জের আলাদীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল তাকে আটক করে। অভিযুক্তের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলায় তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব সূত্রে জানা গেছে।