শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Title :
মাদকের বিরুদ্ধে দাঁড়ালো এক গ্রামের কিশোর থেকে বৃদ্ধ সবাই আসামি ধরতে যাওয়ায় হামলা, পুকুরে ফেলা হয় পুলিশ সদস্যকে সংসদে হাসনাতের বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য, রেহাই পাবে না কেও : সিরিয়া মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, বিনামূল্যে যাবে ১০ হাজার কর্মী খুলনায় ওয়ার্ড বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন দুর্নীতিবাজরা দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে: মুফতি রেজাউল যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে গ্রেফতার দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য, রেহাই পাবে না কেও : সিরিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

ইসরায়েলের ক্রমাগত বিমান হামলা ও সামরিক আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি ইব্রাহিম ওলাবি। সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে বারবার হামলাসহ দেশটির ভূখণ্ডে ইসরায়েলি অনুপ্রবেশ ও নানাবিধ সামরিক কর্মকাণ্ডকে সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন তিনি। ওলাবি স্পষ্ট করেছেন যে, ইসরায়েলের এই বেপরোয়া আচরণ পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।

জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে সিরিয়ার ভয়াবহ মানবিক সংকটের চিত্র। বর্তমানে দেশটিতে ৫৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত জীবন কাটাচ্ছেন এবং শরণার্থী শিবিরগুলোতে মানবেতর পরিস্থিতিতে রয়েছেন আট লক্ষাধিক মানুষ। এছাড়া, স্থলমাইন ও বিভিন্ন বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণে গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ২৪ শতাধিক মানুষ হতাহত হয়েছেন। এমন অস্থির পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্ব দিলেও, ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে শান্তি স্থাপন অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, সিরিয়ার অর্থনৈতিক পরিস্থিতির সংকট কাটিয়ে ওঠা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তীব্র মূল্যস্ফীতি ও দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত সিরিয়াবাসীর জীবনযাত্রা দিন দিন কঠিনতর হচ্ছে। যদিও আন্তর্জাতিক মহলের কিছু কূটনৈতিক পদক্ষেপে ইতিবাচক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, তবুও দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান এবং সাধারণ মানুষের সম্পত্তি ধ্বংসের ঘটনা দেশটিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com