নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার টিম। টানা বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের কারণে দেশটির বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় শুটিংয়ের কাজ শেষ করে দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সব প্রতিকূলতা কাটিয়ে অবশেষে নিরাপদে বাংলাদেশে ফিরেছেন এই অভিনেত্রী।
শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে অপু বিশ্বাস জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও শুটিং টিমের সবাই অক্ষত ছিলেন। যদিও সবাইকে নিয়ে দ্রুত দেশে ফেরাটা বেশ চ্যালেঞ্জিং ছিল, কিন্তু শেষ পর্যন্ত নিরাপদে ফিরতে পেরে তিনি স্বস্তি প্রকাশ করেছেন।
অন্যদিকে, একই দুর্যোগের কারণে নেপালে আটকা পড়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত সেখান থেকে বের হওয়ার সুযোগ নেই। তবে তিনি এবং তার বন্ধুরা বর্তমানে নিরাপদ আছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন।