শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Title :
দুর্নীতিবাজরা দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে: মুফতি রেজাউল যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে গ্রেফতার দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ নেপালে ৫ লাখ ডলার সহায়তা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জ্বালানি বাজারে অস্থিরতা, গভীর সংকটে মধ্যপ্রাচ্য হাওরের ফসলরক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট, আতঙ্কে কৃষক ঘুস নেওয়ার দায়ে এসিল্যান্ড অফিসের খারিজ সহকারী বরখাস্ত বিমান ভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী যাবেন মালয়েশিয়া

নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭ Time View
11

নেপালে আকস্মিক বন্যা (ফ্ল্যাশ ফ্লাড) ও ভূমিকম্পের কারণে উদ্ভূত দুর্যোগময় পরিস্থিতিতে পড়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো শুটিং টিম। টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে দেশটির বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলেও শেষ পর্যন্ত শুটিং শেষ করে নিরাপদে বাংলাদেশে ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে গিয়েছিলেন অপু বিশ্বাসসহ বাংলাদেশ ও কলকাতার একাধিক শিল্পী। পাহাড়ি অঞ্চলের মনোরম পরিবেশে কাজ চললেও হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে।

নেপালের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির ফলে বন্যা দেখা দেয়। কোথাও সড়ক পানিতে ডুবে যায়, আবার কোথাও ভূমিধসের কারণে বন্ধ হয়ে যায় যোগাযোগের পথ।

এমন পরিস্থিতিতে শুটিং দ্রুত শেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় সিনেমাটির টিম।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে বাংলাদেশে পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস।

তিনি জানান, পুরো টিম নিরাপদেই ছিল। তবে একসঙ্গে সবাইকে নিয়ে দেশে ফেরার বিষয়টি কিছুটা চ্যালেঞ্জিং ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com