রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Title :
শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি বেঁচে আছেন, নাকি মৃত? ১৩ বছরেও যে প্রশ্নের উত্তর মেলেনি গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি: অর্থমন্ত্রী এজাহারে নাম নেই বাদীও সন্দেহ করেননি, তবু গ্রেফতার সুজন দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে: মন্ত্রী সৈয়দপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য সরকারকে দায়ী না করার আহ্বান নুরের লালমনিরহাটে অবৈধ বালু উত্তোলনে বদলে যাচ্ছে নদীর মানচিত্র, হুমকির মুখে ফসলি জমি কনসার্ট-নৌকাবাইচে বাধার অভিযোগ, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব বা দলীয় বিবেচনার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত বন্যা-পরবর্তী পুনর্বাসন সহায়তা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি পাওয়া গেছে, যা দেশের প্রেক্ষাপটে অত্যন্ত নগণ্য এবং প্রকল্পটি সামগ্রিকভাবে সফল হয়েছে।

ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি খাত ও এনজিওগুলোকে সম্পৃক্ত করা হচ্ছে। এতে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি দুর্নীতি ও অপচয় অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এখন পর্যন্ত বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি বলে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের একার পক্ষে সব দায়িত্ব পালন করা চ্যালেঞ্জিং। তাই এনজিও ও বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে একটি নতুন অর্থনৈতিক মডেল নিয়ে কাজ চলছে, যা পুনর্বাসন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। সাধারণ মানুষের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com