অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বক্তব্য নেওয়া জরুরি।দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের সই করা নোটিশে সাবেক সেনাপ্রধানকে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের কপিসহ কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ইতোমধ্যে দুদক দুই সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করেছে।
1
অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বক্তব্য নেওয়া জরুরি।
দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের সই করা নোটিশে সাবেক সেনাপ্রধানকে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের কপিসহ কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ইতোমধ্যে দুদক দুই সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করেছে।