বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর চুক্তি, শুরুতে ৮০০ সদস্য নিয়োগ
Reporter Name
Update Time :
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
১১৫
Time View
বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর চুক্তি, শুরুতে ৮০০ সদস্য নিয়োগ
প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে দোহায় বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে একটি প্রেষণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ১৬ নভেম্বর (রবিবার) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দোহায় বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রাথমিকভাবে ৮০০ সদস্য কাতারে নিয়োগ দেওয়া হবে। এ চুক্তির ফলে প্রতিরক্ষা সহযোগিতায় দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতারের পক্ষে স্বাক্ষর করেন চীফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই।
131
প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে দোহায় বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে একটি প্রেষণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ১৬ নভেম্বর (রবিবার) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দোহায় বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রাথমিকভাবে ৮০০ সদস্য কাতারে নিয়োগ দেওয়া হবে।
এ চুক্তির ফলে প্রতিরক্ষা সহযোগিতায় দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতারের পক্ষে স্বাক্ষর করেন চীফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই।