বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
চুরির অপবাদে প্রথমে খুঁটিতে বেঁধে নির্যাতন পরে পিঠের ওপর ইটের ভার দিয়ে হত্যা! এ কেমন বিচার? সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করলেন এমপি বিলকিস ইসলাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ২ ফেসবুকে পেজের লাইক বাড়ানোর বিজ্ঞাপন আর দিতে পারবেন না কিশোর কুমারের গান গেয়ে নৈশভোজে চমক দিলেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী হাইসিকিউরিটি কারাগার ভেঙে পলাতক আসামি গ্রেফতার প্রতিদিন ৩০ মিনিট ওয়াশিং মেশিন চালালে মাসে বিদ্যুৎ বিল কত?

নাটোরে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০০ Time View
110

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় দুই ভাইয়ের পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে মিঠুন আলী (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিঠুন আলী উপজেলার বিয়াশ আদিমপুর গ্রামের মৃত গোলাম আলীর ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুজ্জামান জানান, পেট্রোবাংলা এলাকার দুই ভাই নিশান ও নিক্সনের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। দুপুরে বিরোধ মেটাতে নিশানের শ্যালক মিঠুন আলী তাদের বাড়িতে যান। এ সময় নিক্সনের সাথে মিঠুনের কথাকাটি হলে এক পর্যায়ে নিক্সন মিঠুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা মিঠুন আলীকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মমিনুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত নিক্সন পলাতক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com