মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Title :
বৈদ্যুতিক ট্রেন ও গাবতলী-দাশেরকান্দি মেট্রোসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প দায়িত্বশীল ও জনবান্ধব ছিলেন কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন ছবি ডিলিট না করেই আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় কোন ১০টি সাপ ও এর কতগুলো বিষধর? হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়েই ৪ জনের মৃত্যু, দাবি স্বজনদের কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নতুন মোড়কে পুরোনো খাবার, কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন ক্যানসারের চিকিৎসায় মাথার সব চুল ফেলে সামিয়ার আবেগঘন বার্তা ফুটপাতে হলুদ টাইলস বসানোর রহস্য জানেন? কটাক্ষের পরও গরুর মাংসকে প্রিয় বললেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী

গাজীপুরে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, দৌড়ে জীবন বাঁচালেন যাত্রীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০৩ Time View
113

গাজীপুরের ঢাকাময়মনসিংহ মহাসড়কের মহানগরের হারিকেন এলাকায় শনিবার রাত পৌনে ৮টার দিকে একটি চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে যায়। বাসটিতে থাকা প্রায় দশজন যাত্রী দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। মুহূর্তের মধ্যে আগুন বাসটির প্রায় ৮০ শতাংশ অংশ পুড়িয়ে ফেলে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারা নিশ্চিত করে, এ ঘটনায় কেউ আহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির ইঞ্জিনের দিক থেকে আকস্মিকভাবে আগুন জ্বলে ওঠে। চালক গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ দূরত্বে সরে যান। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। তিনি জানান, বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। হারিকেন এলাকায় পৌঁছানোর পরই আগুন দেখা দেয়। একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য নেওয়া হয়েছে, এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলটি ব্যস্ত এলাকা হওয়ায় আগুন লাগার পরপরই আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com