ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোর জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং কিশোর অপরাধ দমনের লক্ষে পুলিশের এক বিশেষ অভিযানে ২৩ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। গত ২ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার সাতটি থানায় একযোগে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জননিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নাটোর জেলা পুলিশ। পাশাপাশি, সন্তানদের গতিবিধি ও বন্ধু মহলের ওপর কড়া নজরদারি রাখতে অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। পুলিশ মনে করে, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নাটোর গড়ে তুলতে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি জনসচেতনতা এবং জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।