বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

সুন্দরগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View
35

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে অধিকার সুরক্ষা, মেধার বিকাশ ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় কন্যাশিশুদের মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে সামাজিক সচেতনতা বাড়াতে জোর দেওয়া হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি। তিনি বলেন, সমাজে কন্যাশিশুদের পিছিয়ে রাখার সুযোগ নেই। তাদের জন্য একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে, যাতে তারা নিজেদের প্রতিভা বিকশিত করে আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদল কুমার বর্মন বুলু, আইসিটি কর্মকর্তা কৃষ্ণ কুমার, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত সাহা যতন, এবং উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আল শাহাদাত জামান জিকোসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। আর এর ভিত্তি তৈরি হয় শৈশবে। তাই কন্যাশিশুদের সুশিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে পারলে জাতি আরও দ্রুত এগিয়ে যাবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা তাদের সৃজনশীলতা ও মেধা বিকাশে উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com