বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

নাটোরে গুরুদাসপুরে পাঁচ দিনব্যাপী ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View
46

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং নৈতিক গুণাবলি বিকাশের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নাটোরে গুরুদাসপুরে পাঁচ দিনব্যাপী ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

উপজেলা স্কাউটসের উদ্যোগে শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় ধারাবারিষা উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এই বর্ণাঢ্য সমাবেশের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

‘স্কাউটিং করি স্বদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৭০ জন শিক্ষার্থী, ৩০ জন স্বেচ্ছাসেবক এবং ৩০ জন ইউনিট লিডার অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন সেন্ট্রাল ইভেন্ট ও স্কাউটিং কার্যক্রমে অংশ নিয়ে হাতে-কলমে নতুন দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শের আলম, গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, শহীদ মবিদুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী, স্কাউট লিডার গোলাম মোস্তফা ভুলু এবং উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও ক্রীড়াবিদ মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের বক্তারা বলেন, ১৯০৭ সালে ইংল্যান্ডের ব্রাউনসি দ্বীপে মাত্র ২০ জন বালককে নিয়ে লর্ড ব্যাডেন পাওয়েল বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের সূচনা করেছিলেন। মানবতার সেবাকে ব্রত করে গড়ে ওঠা এই আন্দোলন আজ বিশ্বজুড়ে সমাদৃত। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক সংকটে স্কাউট সদস্যরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বক্তারা আশা প্রকাশ করেন, এই সমাবেশ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ গঠনে কাজে লাগাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com