বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি গঠিত, সভাপতি হায়দার আলী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View
35

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী পৌর সদরের ঐতিহ্যবাহী মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান গত রোববার (৪ অক্টোবর) এই কমিটি অনুমোদন করেন।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মধুখালী পৌর বিএনপির সভাপতি মুহাম্মদ হায়দার আলী মোল্লা। এছাড়া অভিভাবক সদস্য পদে মধুখালী প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক মনিরুজ্জামান মৃধা মুন্নু এবং সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে আবুল খায়ের মনোনীত হয়েছেন।

দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ হায়দার আলী মোল্লা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল পড়ালেখায় নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অভিভাবক সদস্য মনিরুজ্জামান মৃধা মুন্নু বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পাশাপাশি ম্যানেজিং কমিটিকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এদিকে বিদ্যালয়টির অ্যাডহক কমিটি অনুমোদিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব মো. মনিরুজ্জামান মামুন জানান, নতুন এই অ্যাডহক কমিটির দিকনির্দেশনায় বিদ্যালয়ের সকল কার্যক্রম আরও গতিশীল ও সুন্দরভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com