শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Title :
রামগঞ্জে উচ্ছেদের কিছুদিন না যেতেই ফের পাউবোর জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ গুরুদাসপুরে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জন কারাদণ্ডপ্রাপ্ত রামগঞ্জ পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি মহসীন ও সেক্রেটারি ইমরান কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে পিটিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই বোদায় করতোয়া নদীর তীর রক্ষা প্রকল্পের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এমপি সেলিমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশের প্রতিবাদে রামগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল শ্রীবরদী সীমান্তে ফের ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, বাড়ছে চোরাচালান আতঙ্ক ইবির ‘হাতিরঝিল’ খ্যাত মীর মুগ্ধ সরোবর এখন ময়লা-আবর্জনা-কচুরিপানার দখলে বান্দরবানের থানচিতে বনদস্যুদের দৌরাত্ম্য ও মূল্যবান কাঠ পাচারের অভিযোগ

শ্রীবরদী সীমান্তে ফের ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, বাড়ছে চোরাচালান আতঙ্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View
54

সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী হারিয়াকোনা এলাকা থেকে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় প্রসাধন সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বারবার একই রুট ব্যবহার করে অবৈধ পণ্য প্রবেশের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ২ অক্টোবর (শুক্রবার) সকাল আটটার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীন কর্ণঝোড়া বিওপির একটি দল সীমান্তসংলগ্ন হারিয়াকোনা এলাকায় বিশেষ অভিযান চালায়। সুবেদার ফুল মিয়া ও নায়েক আব্দুর রহিমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল রেখেই পালিয়ে যায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে কর্ণঝোড়া বিওপির ইনচার্জ সুবেদার মোহাম্মদ ফুল মিয়া জানান, জব্দকৃত প্রসাধন সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এসব মালামাল ময়মনসিংহ ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেওয়া হবে।

সীমান্তবাসীর মনে প্রশ্ন ও উদ্বেগ:

স্থানীয়দের অভিযোগ, শ্রীবরদীর সীমান্ত জনপদটি বর্তমানে চোরাকারবারিদের নিরাপদ করিডোরে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে কীভাবে নিয়মিত এভাবে অবৈধ পণ্য দেশের ভেতরে প্রবেশ করছে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। সচেতন মহলের মতে, কেবল মালামাল জব্দ করাই নয়, এর পেছনে জড়িত মূল হোতাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা না নিলে এই অপরাধ চক্রকে থামানো সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com