শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Title :
রামগঞ্জে উচ্ছেদের কিছুদিন না যেতেই ফের পাউবোর জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ গুরুদাসপুরে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জন কারাদণ্ডপ্রাপ্ত রামগঞ্জ পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি মহসীন ও সেক্রেটারি ইমরান কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে পিটিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই বোদায় করতোয়া নদীর তীর রক্ষা প্রকল্পের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এমপি সেলিমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশের প্রতিবাদে রামগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল শ্রীবরদী সীমান্তে ফের ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, বাড়ছে চোরাচালান আতঙ্ক ইবির ‘হাতিরঝিল’ খ্যাত মীর মুগ্ধ সরোবর এখন ময়লা-আবর্জনা-কচুরিপানার দখলে বান্দরবানের থানচিতে বনদস্যুদের দৌরাত্ম্য ও মূল্যবান কাঠ পাচারের অভিযোগ

রামগঞ্জ পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি মহসীন ও সেক্রেটারি ইমরান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View
37

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ পৌর শাখার ২০২৭-২০২৮ সেশনের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সংগঠনটির নতুন পৌর কমিটি ঘোষণা করা হয়।

আজ সকালে রামগঞ্জস্থ আইএবি কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি লক্ষ্মীপুর জেলা শাখার সদর আলহাজ্ব রেজাউল করিম সেলিম আটিয়া। এছাড়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি ডা. রাশেদুল ইসলাম।

সম্মেলন শেষে উপজেলা সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে হাজ্বী মুহাম্মদ মহসীনকে সভাপতি, জাহিদুল ইসলামকে সহ-সভাপতি এবং মাওলানা ইমরান হোসেনকে সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে রামগঞ্জে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সাংগঠনিক পরিধি বিস্তারে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com