শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Title :
রামগঞ্জে উচ্ছেদের কিছুদিন না যেতেই ফের পাউবোর জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ গুরুদাসপুরে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জন কারাদণ্ডপ্রাপ্ত রামগঞ্জ পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি মহসীন ও সেক্রেটারি ইমরান কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে পিটিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই বোদায় করতোয়া নদীর তীর রক্ষা প্রকল্পের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এমপি সেলিমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশের প্রতিবাদে রামগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল শ্রীবরদী সীমান্তে ফের ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, বাড়ছে চোরাচালান আতঙ্ক ইবির ‘হাতিরঝিল’ খ্যাত মীর মুগ্ধ সরোবর এখন ময়লা-আবর্জনা-কচুরিপানার দখলে বান্দরবানের থানচিতে বনদস্যুদের দৌরাত্ম্য ও মূল্যবান কাঠ পাচারের অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জন কারাদণ্ডপ্রাপ্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View
32

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (৩ অক্টোবর) সুনির্দিষ্ট গোপন খবরের ভিত্তিতে উপজেলার শোভাগঞ্জ এলাকার একটি বাড়িতে যৌথ অভিযান চালায় গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন। এ সময় হাতেনাতে মাদক সেবনরত অবস্থায় ওই পাঁচজনকে আটক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ। বিচারিক প্রক্রিয়া শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে তাদের মধ্যে একজনকে চার মাস এবং বাকি চারজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্যের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ বলেন, সুন্দরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com