শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
শ্রীবরদী সীমান্তে ফের ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, বাড়ছে চোরাচালান আতঙ্ক ইবির ‘হাতিরঝিল’ খ্যাত মীর মুগ্ধ সরোবর এখন ময়লা-আবর্জনা-কচুরিপানার দখলে বান্দরবানের থানচিতে বনদস্যুদের দৌরাত্ম্য ও মূল্যবান কাঠ পাচারের অভিযোগ রামগঞ্জের একমাত্র শিশু পার্ক এখন গোচারণভূমি ও মাদকের আড্ডা! সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন: সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান গাইবান্ধার সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মফিজল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নাটোরে ছাত্রী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শিক্ষক জামিনে মুক্ত হয়ে বাদীকে হত্যার হুমকি গাজীপুরে এলপিজির বাজারে একচ্ছত্র আধিপত্য: ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২,৫০০ টাকায় গাজীপুরে সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: ১৫৮৫ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায় কুড়িগ্রামে নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু ও তীর রক্ষা বাঁধ

রামগঞ্জের একমাত্র শিশু পার্ক এখন গোচারণভূমি ও মাদকের আড্ডা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View
5

মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র ‘রামগঞ্জ শিশু পার্ক’ এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে ময়লার ভাগাড়, ঝোপঝাড় আর অযত্নে পড়ে থাকা পার্কটি গোচারণভূমি, গাড়ির গ্যারেজ এবং মাদকসেবীদের নিরাপদ আড্ডায় রূপ নিয়েছে।

জানা যায়, ২০০৫ সালে তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রয়াত জিয়াউল হক জিয়ার উদ্যোগে ও জেলা পরিষদের অর্থায়নে রামগঞ্জ পৌরসভার ডাকবাংলা সংলগ্ন বাইপাস সড়কে শিশু-কিশোর ও সাধারণ মানুষের বিনোদনের জন্য এই পার্কটি প্রতিষ্ঠা করা হয়। একসময় দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকলেও আজ তা কেবলই স্থানীয়দের উপহাসের বিষয়ে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক সভা-সমাবেশ, মেলা আয়োজন এবং উদাসীনতার কারণে কোটি টাকা ব্যয়ে নির্মিত পার্কটির আজ এই বেহাল দশা। পার্কের ভেতরের সমস্ত রাইড, দোলনা, লোহার ব্রিজ ও মূল্যবান আসবাবপত্র চুরি হয়ে গেছে। এমনকি ভেতরের লাখ লাখ টাকার গাছপালাও উধাও। এর চারপাশে ময়লার স্তূপ এবং নির্মাণসামগ্রী রাখার কারণে সৃষ্ট অস্বাস্থ্যকর পরিবেশ জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে।

বিভিন্ন সময় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও সুশীল সমাজের পক্ষ থেকে পার্কটি উদ্ধারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এলাকাবাসী ও শিশুদের বিনোদনের এই একমাত্র কেন্দ্রটিকে দ্রুত সংস্কার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com