শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Title :
রামগঞ্জে উচ্ছেদের কিছুদিন না যেতেই ফের পাউবোর জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ গুরুদাসপুরে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জন কারাদণ্ডপ্রাপ্ত রামগঞ্জ পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি মহসীন ও সেক্রেটারি ইমরান কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে পিটিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই বোদায় করতোয়া নদীর তীর রক্ষা প্রকল্পের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এমপি সেলিমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশের প্রতিবাদে রামগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল শ্রীবরদী সীমান্তে ফের ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, বাড়ছে চোরাচালান আতঙ্ক ইবির ‘হাতিরঝিল’ খ্যাত মীর মুগ্ধ সরোবর এখন ময়লা-আবর্জনা-কচুরিপানার দখলে বান্দরবানের থানচিতে বনদস্যুদের দৌরাত্ম্য ও মূল্যবান কাঠ পাচারের অভিযোগ

বোদায় করতোয়া নদীর তীর রক্ষা প্রকল্পের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View
42

মোঃ মাইনুল হক বিশেষ প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় ভাঙন রোধে করতোয়া নদীর ১ হাজার ১৫০ মিটার তীর প্রতিরক্ষা কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বোয়ালমারী এলাকায় নদীর ডান তীর বরাবর ২৩০ মিটার প্রতিরক্ষা কাজের ফলক উন্মোচন করেন প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফারহাদ হোসেন আজাদ, এমপি।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা প্রকল্প (১ম পর্যায়)’ শীর্ষক উদ্যোগের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পঞ্চগড় এই নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

বোয়ালমারী অংশের উদ্বোধনের পর প্রতিমন্ত্রী বোদার বেংহারি বনগ্রাম ইউনিয়নের বন্দরমনি এলাকায় যান। সেখানে তিনি করতোয়া নদীর ডান তীর রক্ষায় আরও ৯২০ মিটার দীর্ঘ প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নদী তীরবর্তী এলাকার মানুষের কল্যাণ ও প্রকল্পের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com