শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Title :
রামগঞ্জে উচ্ছেদের কিছুদিন না যেতেই ফের পাউবোর জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ গুরুদাসপুরে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জন কারাদণ্ডপ্রাপ্ত রামগঞ্জ পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি মহসীন ও সেক্রেটারি ইমরান কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে পিটিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই বোদায় করতোয়া নদীর তীর রক্ষা প্রকল্পের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এমপি সেলিমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশের প্রতিবাদে রামগঞ্জে ছাত্রদলের মশাল মিছিল শ্রীবরদী সীমান্তে ফের ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, বাড়ছে চোরাচালান আতঙ্ক ইবির ‘হাতিরঝিল’ খ্যাত মীর মুগ্ধ সরোবর এখন ময়লা-আবর্জনা-কচুরিপানার দখলে বান্দরবানের থানচিতে বনদস্যুদের দৌরাত্ম্য ও মূল্যবান কাঠ পাচারের অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে পিটিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৯ Time View
79

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভোরে পথরোধ করে এক মুদি ব্যবসায়ীকে মারধর করার পর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২ অক্টোবর) ভোরে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া এলাকার নেংলার দোকান সংলগ্ন সেতু এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকার ‘সরকার স্টোর’-এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম (৪২) প্রতিদিনের মতো শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে বাসা থেকে মুদি দোকানের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে নলেয়া গ্রামের নেংলার দোকানসংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে চারজন দুষ্কৃতকারী তাঁর গতিরোধ করে। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারপিট করে ব্যবসার ১ লাখ ৩০ হাজার টাকা কেড়ে নেওয়া হয়। তাঁর চিৎاوরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় এবং স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন।

ভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, তিনি নিয়মিত ভোরে দোকানে যান এবং রাতে ফেরেন। যাতায়াতের সময় বখাটেরা তাঁকে প্রায়ই উত্যক্ত ও হুমকি দিত। পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর এই হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি থানায় জিডি করেছেন।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com