মোঃ মাইনুল হক নীলফামারী প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোছাঃ সেলিনা পারভীন। এলাকার ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে এবং তিনি ইতোমধ্যে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
“নারীর শক্তি, ইউনিয়নের উন্নতি”—এই স্লোগানকে সামনে রেখে তিনি ফাজিলপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দোয়া ও সমর্থন কামনা করেছেন।
নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে সেলিনা পারভীন বলেন, তাঁর প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে:
সেবা, সততা ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “আপনাদের মূল্যবান ভোট ও দোয়া পেলে আমি এই জনপদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারব। সবাইকে সাথে নিয়ে ফাজিলপুর ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল এলাকায় রূপান্তর করতে চাই।” এদিকে, তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সাধারণ মানুষ তাকে বিজয়ী করতে বিভিন্নভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন।