বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা: ১৮ মাস পর রহস্য উদ্ঘাটনের পর ঘাতকদের ফাঁসির দাবি মায়ের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে মেম্বার পদে লড়বেন সেলিনা পারভীন সততা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে জাকিয়া ইসলাম সিংড়ার সুকাশ ইউনিয়নে নারীদের প্রশিক্ষণ ও যুবকদের কর্মসংস্থানের অঙ্গীকার আবুল কালাম আজাদের নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সফর: সেরা পুলিশ সদস্যরা পেলেন পদক সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪৮ ঘণ্টায় ১২ মাদক কারবারি গ্রেফতার শেরপুরের গজনী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ট্রলি নাটোরে র‍্যাবের সোর্স পরিচয়দানকারী কামরুল ইসলাম আটক গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

সততা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে জাকিয়া ইসলাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View
30

মোঃ মাইনুল হক (নীলফামারী)

“সততা, সেবা ও উন্নয়নের পথে একসাথে চলি”—এই প্রত্যয় নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করেছেন জাকিয়া ইসলাম। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেওয়া এক প্রতিক্রিয়ায় জাকিয়া ইসলাম জানান, সমাজের অবহেলিত নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা এবং একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদ গড়ে তোলাই তাঁর মূল রাজনৈতিক লক্ষ্য। এলাকার অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে তিনি নিজের জীবন উৎসর্গ করতে চান।

এলাকার সর্বস্তরের মানুষের মায় ও সমর্থনই তাঁর প্রধান প্রেরণা উল্লেখ করে তিনি বলেন, রণচণ্ডী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি ভোটারের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করছেন তিনি।

নির্বাচিত হলে নিজ এলাকার মানুষের মৌলিক চাহিদা যেমন শিক্ষা, সুচিকিৎসা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নারী অধিকার সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই নারী প্রার্থী। আসন্ন নির্বাচনে তিনি দলমত নির্বিশেষে সব ভোটারের দোয়া ও মূল্যবান ভোট কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com