বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Title :
ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে মেম্বার পদে লড়বেন সেলিনা পারভীন সততা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে জাকিয়া ইসলাম সিংড়ার সুকাশ ইউনিয়নে নারীদের প্রশিক্ষণ ও যুবকদের কর্মসংস্থানের অঙ্গীকার আবুল কালাম আজাদের নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সফর: সেরা পুলিশ সদস্যরা পেলেন পদক সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪৮ ঘণ্টায় ১২ মাদক কারবারি গ্রেফতার শেরপুরের গজনী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ট্রলি নাটোরে র‍্যাবের সোর্স পরিচয়দানকারী কামরুল ইসলাম আটক গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অস্ট্রেলিয়া যাচ্ছেন এমপি বিলকিস ইসলাম, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View
25

কামরুজ্জামান (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে যৌতুকের দাবিতে আশা মনি (১৮) নামের এক গৃহবধূকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মারধরের পর তাকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখারও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা ফাতেমা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকার মানিক মিয়ার ছেলে মঈনের সঙ্গে আশা মনির শরিয়ত অনুযায়ী বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী মঈন বিভিন্ন সময় যৌতুকের জন্য গৃহবধূকে চাপ দিয়ে আসছিলেন। মেয়ের সুখের কথা চিন্তা করে তার বাবা-মা সাধ্যমতো ঋণ করে কিছু চাহিদা মেটানোর চেষ্টা করলেও স্বামীর লোভ দিন দিন বাড়তে থাকে।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈরের বলিয়াদী মীরপাড়া এলাকার নাসির উদ্দিনের বাড়িতে স্বামী মঈন, শাশুড়ি লিপি বেগম এবং চাচা শ্বশুর নাসির উদ্দিন মিলে আশা মনির ওপর নির্যাতন চালান। একপর্যায়ে শারীরিক সয়ে সহ্য করতে না পেরে তিনি চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে একটি ঘরে বন্দি করে রাখেন যাতে তিনি বিষয়টি কাউকে জানাতে না পারেন।

স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ওই ঘরের দরজা-জানালা ভেঙে অচেতন অবস্থায় গৃহবধূকে উদ্ধার করেন এবং কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্ত স্বামী মঈনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com