শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Title :
রামগঞ্জে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের শৈল্পিক বাবুই পাখির বাসা নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত নীলফামারীতে মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পশ্চিম গাজায় ফিলিস্তিনিদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করল ইবির মানবিক সংগঠন কিশোরগঞ্জে ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় এমপি বিলকিস ইসলামের দিকনির্দেশনা সিংড়ার চৌগ্রামকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর ভারতের কারাগারে ৩৩ মাস বন্দী থাকার পর দেশে ফিরলেন তিন বাংলাদেশি ভারতের কারাগারে ৩৩ মাস বন্দী থাকার পর ভূরুঙ্গামারী সীমান্তে ফিরলেন ৩ বাংলাদেশি কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

রামগঞ্জে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের শৈল্পিক বাবুই পাখির বাসা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View
25

মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর):

কালের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা এখন হারিয়ে যাওয়ার পথে। একসময় গ্রামীণ জনপদের বিভিন্ন বড় গাছে ঝুলতে দেখা যেত এই কারিগর পাখির শৈল্পিক বাসা। কবি-সাহিত্যিকরাও তাদের পঙক্তমালায় এই পাখিকে নিপুণ শিল্পী হিসেবে বন্দনা করেছেন।

প্রকৃতির কবি রজনীকান্ত সেন তাঁর বিখ্যাত ‘স্বাধীনতার সুখ’ কবিতায় বাবুই পাখিকে শিল্পী পাখি হিসেবে আখ্যায়িত করেছিলেন। তবে নির্বিচারে গাছ কাটা এবং প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের কারণে আজ সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়ে না। তালগাছসহ বড় বড় গাছ কমে যাওয়ায় আবাসস্থল হারিয়ে বিলীন হয়ে গেছে বাবুই পাখিও। পরিবেশবিদরা আশঙ্কা করছেন, এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মকে হয়তো বাবুই পাখির বাসা দেখতে হবে কেবল জাদুঘরে।

এদিকে, গত শনিবার সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার প্রত্যন্ত লক্ষ্মীধরপাড়া গ্রাম থেকে বাবুই পাখির ঝুলন্ত বাসার এই দুর্লভ দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন আমাদের প্রতিনিধি মাসুদ রানা মনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com