সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
এবার অবৈধ সম্পদ ও অর্থপাচার মামলায় সাহেদ করিম গ্রেফতার রামগঞ্জে এক মাস ধরে নিখোঁজ স্বর্ণের দোকানের কর্মচারী জয়দেব, পরিবারে চরম উদ্বেগ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ ২ শ্রমিক নাটোরে জেলা পুলিশ অফিস হিসাব শাখা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি সুন্দরগঞ্জে ২৭ জলাশয়ে ২৫০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত প্রথম ম্যাচেই উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারলো বাংলাদেশ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার সুন্দরগঞ্জে মানববন্ধনের পর অবশেষে চালু হলো ৫ কোটির পানি শোধনাগার দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন বিদেশফেরত যাত্রী রেখে চলে গেল হানিফের বাস, ৯৯৯ এ উদ্ধার পাসপোর্ট-লাগেজ

বিটিভির ডিজাইন শাখার প্রথম নারী পরিচালক নাটোরের রুনা লায়লা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View
10

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ডিজাইন শাখার প্রথম নারী পরিচালক হিসেবে ইতিহাস গড়েছেন নাটোর শহরের কৃতিসন্তান বেগম রুনা লায়লা। কান্দিভিটুয়া এলাকার এই কৃতি নারী এর আগে বিটিভির মুখ্য শিল্প নির্দেশক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, সৃজনশীলতা ও দক্ষতার মূল্যায়ন করেই তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্যক্তিগত জীবনে রুনা লায়লা নাটোর শহরের কান্দিভিটুয়া নিবাসী মৃত আব্দুল মান্নানের কন্যা। তাঁর এই সাফল্যের পেছনে মা হাফিজা খাতুন এবং খালা হাজেরা খাতুনের বিশেষ অনুপ্রেরণা ও সহযোগিতা রয়েছে বলে তিনি জানান।

তাঁর শিক্ষাজীবন শুরু হয় নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। পরবর্তীতে তিনি নাটোর রানী ভবানী মহিলা কলেজ এবং নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে পড়াশোনা শেষ করেন। ছোটবেলা থেকেই তিনি শিশু-কিশোর সংগঠন ‘চাঁদের হাট’-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

বিটিভির মতো একটি গুরুত্বপূর্ণ শাখার প্রথম নারী পরিচালক হিসেবে রুনা লায়লার নিয়োগ পাওয়ার খবরে আনন্দের জোয়ার বইছে তাঁর নিজ জেলা নাটোরে। জেলার বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। নিজের ওপর অর্পিত এই দায়িত্ব যেন তিনি সফলভাবে পালন করতে পারেন, সেজন্য তিনি দেশবাসীর পাশাপাশি নাটোরবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com