শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Title :
শিক্ষাপ্রতিষ্ঠান হবে রাজনীতিমুক্ত, এমপিও শিক্ষকদের জন্য আসছে আচরণবিধি ময়মনসিংহে মানবাধিকার ও সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, শেরপুর জেলার নেতৃবৃন্দের অংশগ্রহণ গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু ভোলায় জিওব্যাগ ধসে নিখোঁজ বিজিবি সদস্যর মরদেহ উদ্ধার বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৪৩ ঢাকায় ব্যাগ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার ঝরঝরে ভাতের জন্য কতবার চাল ধোয়া উচিত নাটোরে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ও পাল্টা মানববন্ধনে চাঞ্চল্য

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
4

সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া আজিজুর রহমান (এ আর) পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমানের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ, এর প্রতিবাদে স্থানীয়দের বিশাল মানববন্ধন এবং পরবর্তীতে পাল্টা সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ১০ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় বাসিন্দা মো. মনিরুজ্জামান তুষার (তুহিন)-এর তথ্যের ভিত্তিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের প্রতিবাদে ফুঁসে ওঠেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। ক্লাস বর্জন করে তারা বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

হাজারো মানুষের অংশগ্রহণে আয়োজিত ওই কর্মসূচিতে বক্তারা বলেন, প্রধান শিক্ষক মো. মতিউর রহমান একজন সৎ শিক্ষাবিদ এবং তাঁর সুনাম রয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান তারা।

এদিকে, বিশাল এই মানববন্ধনের পরদিন শুক্রবার আসরের নামাজের পর বিদ্যালয় গেটের সামনে ‘এলাকাবাসী’র ব্যানারে পাল্টা সংবাদ সম্মেলন করেন মো. মনিরুজ্জামান তুষার (তুহিন)। সেখানে তিনি ১৯৮৭ সাল থেকে শুরু করে প্রধান শিক্ষকের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া এবং বিদ্যালয়ের আয়-ব্যয়ে অনিয়মের অভিযোগ তোলেন। তবে সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেন যে, ব্যক্তিগত ও শিক্ষক হিসেবে মো. মতিউর রহমান অত্যন্ত ভালো মানুষ এবং শিক্ষাবিস্তারে তাঁর ভূমিকা প্রশংসনীয়।

সংবাদ সম্মেলনে নিয়োগ ও প্রশাসনিক বিষয়গুলোর একটি নিরপেক্ষ তদন্ত দাবি করার পাশাপাশি অ্যাডহক কমিটির নামে কোনো ধরনের পকেট কমিটি গঠন না করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com