শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Title :
ব্যাট হাতে বীরের মতো লড়েও দলকে বাঁচাতে পারলেন না হাসান ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে জ্বালা‌নি খাত সংকটে পড়েছে: তিতুমীর হার্ডিঞ্জ ব্রিজে বাল্কহেডের ধাক্কা, নদীতে পড়ে নিখোঁজ ছাত্রদল নেতা টকশোতে অংশ নেওয়া নেতাদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরে পুলিশের চোখ ফাঁকি দিতে গিয়ে ধরা, মিললো কোটি টাকার সোনা সিংড়ায় চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাইয়ের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন মৃত্যুর আগে পুলকের আবেগঘন বার্তা, ‘ক্ষমা করে দিও, কিছুই থেমে থাকে না’ ডেঙ্গুতে মৃতের সংখ্যা বাড়ছেই, পৌঁছালো ১৪১ জনে শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজ নাচ নিয়ে অপমানিত ক্যাটরিনা, যে কথায় বদলে গেল অভিনেত্রীর ক্যারিয়ার

সিংড়ায় চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাইয়ের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View
9

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল হাইয়ের পক্ষে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাটি মুখরিত হয়ে ওঠে।

গত শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে চামারী ইউনিয়নের গুটিয়া গ্রাম থেকে শত শত মোটরসাইকেলের বহর নিয়ে এই শোডাউনটি শুরু হয়। এতে তরুণ প্রজন্মসহ নানা বয়সের ও পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রাটি চামারী, হোলাইগাড়ী, পাঙ্গাসিয়া এবং বাহাদুরপুরসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিলদহর বাজারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল হাই এলাকার সার্বিক উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, নির্বাচিত হলে চামারী ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও জুড়ামুক্ত সমাজ হিসেবে গড়ে তুলবেন। পাশাপাশি ভাঙাচুরা রাস্তাঘাট সংস্কার, নতুন রাস্তা ও প্রয়োজন সাপেক্ষে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

তরুণ সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার ঘোষণা দিয়ে আব্দুল হাই আরও বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া সরকারি সহায়তা ও প্রণোদনাগুলো সুষ্ঠুভাবে বণ্টন করে প্রকৃত ও দরিদ্র উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জনগণের প্রত্যাশা পূরণে এবং চামারী ইউনিয়নের জীবনমান উন্নত করতে জীবনের শেষ পর্যন্ত পাশে থাকার অঙ্গীকার করেন এই বিএনপি নেতা। শোডাউন ও পথসভায় অংশগ্রহণকারী নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com