শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Title :
ঝরঝরে ভাতের জন্য কতবার চাল ধোয়া উচিত নাটোরে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীতে অবৈধ সৌতি জাল উচ্ছেদ করল প্রশাসন বাতের কষ্টে ভুগছেন দেশের ৩০% মানুষ, চিকিৎসার খরচ মেটাতে হচ্ছেন নিঃস্ব শেরপুরে জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে ইক্টু এডুকেশনের মতবিনিময় সভা ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ও পাল্টা মানববন্ধনে চাঞ্চল্য পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা, ১৮ ঘণ্টায়ও মেলেনি খোঁজ পুরোনো প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী স্কুলের সামনে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু ২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দুদকের জালে বান্দরবান আ.লীগ নেতা লক্ষ্মীপদ দাস ও তার স্ত্রী, অনুসন্ধানে নামল কমিশন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View
13

মোঃ ওমর ফারুক হৃদয়, বান্দরবান জেলা প্রতিনিধি

ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য লক্ষ্মীপদ দাস এবং তার স্ত্রী সীমা দাসের বিরুদ্ধে ব্যাপক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, অনুসন্ধানের অংশ হিসেবে ইতোমধ্যে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় থেকে বিভিন্ন সরকারি দপ্তর ও ব্যাংকে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। গত ২ সেপ্টেম্বর বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে লক্ষ্মীপদ দাসের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমের নথি তলব করা হয়।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ হুমায়ুন বিন আহমদ জানান, দম্পতিটির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তবে আইনি স্বার্থে এখনই বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না।

অভিযোগের পাহাড়: টেন্ডার সিন্ডিকেট ও অবৈধ সম্পদ

অভিযোগে প্রকাশ, বান্দরবান জেলা পরিষদের সদস্য থাকাকালীন লক্ষ্মীপদ দাস স্থানীয় সরকারি দপ্তরগুলোতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, এলজিইডি, জনস্বাস্থ্য ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের টেন্ডার নিয়ন্ত্রণ করে তিনি হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এ ছাড়াও, অবৈধ ইটভাটা মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় এবং নিজেই সুয়ালকে একটি ইটভাটা পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায়, লক্ষ্মীপদ দাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার স্ত্রী সীমা দাসের নামে বান্দরবান সদর ও আশপাশের এলাকায় একাধিক বিলাসবহুল ভবন, প্লট ও জমির সন্ধান মিলেছে। এর মধ্যে রাজারমাঠের পাশে বহুতল ভবন, পাসপোর্ট অফিসের কাছে ১৬ শতক জমি, কালাঘাটায় ১ একর জমি এবং ঢাকা ও ভারতের কলকাতাতেও তাদের নামে-বেনামে ফ্ল্যাট থাকার তথ্য রয়েছে।

বিদেশে ঘনঘন যাতায়াত ও হুন্ডির সন্দেহ

দুদকের রেকর্ড অনুযায়ী, লক্ষ্মীপদ দাস ১৩ বার এবং তার স্ত্রী সীমা দাস ৭ বার বিদেশ ভ্রমণ করেছেন। এই ভ্রমণগুলো হুন্ডি বা অবৈধ উপায়ে অর্থ পাচারের অংশ কি না, তা নিয়েও তদন্ত চলছে। এদিকে দুদকের তৎপরতা শুরু হওয়ার পর থেকে এই দম্পতির মোবাইল ফোন বন্ধ রয়েছে, ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com