সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা
শেরপুরের তরুণ ও শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথ সুগম করতে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ইক্টু এডুকেশন’-এর উদ্যোগে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইক্টু এডুকেশনের কর্ণধার মো. আল আমিন। সভায় জাপানে পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল কাদের, হাজী জালাল উদ্দিন সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আনিসুর রহমান আকন্দ এবং বিশিষ্ট ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা মিনহাজ উদ্দিন।
জেতার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং জাপানে উচ্চশিক্ষার সুযোগ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেন।
সভা শেষে ইক্টু এডুকেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া, শহরের প্রাণকেন্দ্র থানা মোড়ে ইক্টু এডুকেশনের নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।