নাটোরের গুরুদাসপুরে সার পাচারের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা
Reporter Name
Update Time :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
১৫
Time View
নাটোরের গুরুদাসপুরে সার পাচারের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা
ইমাম হাছাইন পিন্টু, নাটোরনাটোরের গুরুদাসপুরে সরকারি সার অবৈধভাবে পাচারের অভিযোগে মেসার্স শাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী বাবু মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (আজ) দুপুরে উপজেলার চাচকৈড় বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সার নির্ধারিত নিয়ম অমান্য করে অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে চাচকৈড় বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম. রাফিউল ইসলাম এবং বিএডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমান।প্রশাসন জানিয়েছে, কৃষকদের মাঝে সারের সঠিক বন্টন নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের সার পাচার রোধে এ...
25
ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের গুরুদাসপুরে সরকারি সার অবৈধভাবে পাচারের অভিযোগে মেসার্স শাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী বাবু মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (আজ) দুপুরে উপজেলার চাচকৈড় বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সার নির্ধারিত নিয়ম অমান্য করে অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে চাচকৈড় বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম. রাফিউল ইসলাম এবং বিএডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমান।
প্রশাসন জানিয়েছে, কৃষকদের মাঝে সারের সঠিক বন্টন নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের সার পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।