বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Title :
শেখ হাসিনায় নীরব ভারত, তারেক রহমানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, প্রতিনিধিও যাবেন না যাত্রীবাহী বাস থেকে শতাধিক টিয়া উদ্ধার, ওড়ানো হলো মুক্ত আকাশে মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ রামদা শান দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী, ভিডিও ভাইরাল অনিয়মের অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের পদত্যাগ ১০ অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, লাগবে না অভিজ্ঞতা আক্কেল দাঁত কেন ওঠে, আর উঠলেই কেন এত ব্যথা? রামগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

নাটোরে লালপুরে নবম শ্রেণির অবিবাহিত ছাত্রীর মৃত নবজাতক প্রসব, চাঞ্চল্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
10

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের লালপুরে নবম শ্রেণিতে পড়ুয়া এক অবিবাহিত কিশোরীর ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর মৃত নবজাতক প্রসবের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি গুরুতর সামাজিক ও আইনি প্রশ্নের জন্ম দিয়েছে।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই কিশোরী একটি মৃত সন্তান প্রসব করে। হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন গর্ভপাতের ওষুধ (এমএম কিট) সেবন করে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর রোগীর পরিচয় ও বৈবাহিক অবস্থা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। প্রথমে স্বজনরা তাকে বিবাহিত দাবি করলেও তথ্যে অসঙ্গতি থাকায় হাসপাতালের সন্দেহ হয়। পরে বিষয়টি লালপুর থানা পুলিশকে অবহিত করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সে একটি মৃত সন্তান প্রসব করে।

উপজেলার আড়বাব ইউনিয়নের বাসিন্দা ওই কিশোরীর পরিবার এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে রাজি হয়নি।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মৃত নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com