বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Title :
বিএনপিকে নিয়ে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল উনি কি গালি দিলেন না দোয়া, কিছুই বুঝলাম না: রুমিন প্রসঙ্গে শফিকুর বদলি আদেশের পরও থানা ছাড়ছেন না ওসি নবগঙ্গা নদীতে জমজমাট নৌকাবাইচ, উৎসবে মুখরিত পুরো এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার গড়ার সুযোগ বৃষ্টিতে ভেসে গেলো ফাইনাল, শিরোপা জিতলো অনূর্ধ্ব-১৯ দল সর্বোচ্চ রান করা জারিফ যা যা শিখলেন জিডি টুর্নামেন্ট থেকে অর্থনৈতিক অঞ্চলে হংকংয়ের ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধার প্রস্তাব জনতা ব্যাংকের আমিরাত কার্যক্রম ধরে রাখতে ৩০ কোটি দিরহাম দিলো সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন

ইবির শহীদ আনাস হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন, সভাপতি রবি ও সম্পাদক রাকিবুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View
16

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হল ডিবেটিং সোসাইটির ২০ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সংগঠনটির সভাপতি হিসেবে ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম মনোনীত হয়েছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা ও শহীদ আনাস হল প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাদেরের অনুমোদনক্রমে সাবেক সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদধারীরা হলেন— সহ-সভাপতি নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক তানিম তানভীর, সাংগঠনিক সম্পাদক সাররী শক্তি ইউশা, অর্থ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম অর্থ সম্পাদক সাইফুল হক, দপ্তর সম্পাদক রায়হান ইসলাম, ইকুইটি অফিসার নূরুল আবছার সম্রাট, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক আহমদ জাবের, বিতর্ক ও গবেষণা সম্পাদক আহাবুব রহমান অনিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আমিমূল আহসান নাযিফ, ইভেন্ট ও লজিস্টিকস সম্পাদক বনি আমীন, পিআর ও প্রমোশন সম্পাদক নাইম আলম এবং প্রেস ও আইটি সম্পাদক নূরুল ইসলাম। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আশরাফুল ইসলাম, মুজাহিদুর রহমান, মহিদুল ইসলাম, মনিরুজ্জামান ও রাকিবুল হাসান।

দায়িত্ব পেয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম জানান, শহীদ আনাস হল ডিবেটিং সোসাইটি স্বল্প সময়ের মধ্যেই বিতর্ক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করে বিভিন্ন উল্লেখযোগ্য অর্জন নিজেদের ঝুলিতে জমা করেছে।

অন্যদিকে, নবনির্বাচিত সভাপতি রবিউল ইসলাম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী এই ডিবেটিং ক্লাবের ধারাবাহিকতা বজায় রেখে নতুন ও দক্ষ বিতার্কিক তৈরিতে তাদের এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com