রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Title :
ডেঙ্গুতে মৃত্যু ১১৩ জনের, সেপ্টেম্বরের শেষে প্রকোপ আরও বাড়বে ধ্বংসস্তূপের নিচ থেকে ফোন করছে আটকেপড়া শিক্ষার্থীরা গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ দিল্লিতে ধসে পড়েছে ৬ তলা ভবন, বহু শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: রিপোর্ট দিল্লিতে ধসে পড়েছে ৬ তলা ভবন অটোরিকশা রাখা নিয়ে মারধরের প্রতিবাদ করায় এসবি সদস্যকে হত্যা শেয়ারবাজারে ধস, ভেঙে গেল ৬ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সাপোর্ট বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী সুন্দরগঞ্জে সাড়ে আট লাখ টাকার মোবাইল চুরির মূল রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২

সুন্দরগঞ্জে সাড়ে আট লাখ টাকার মোবাইল চুরির মূল রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View
13

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে দোকানঘরের টিন কেটে প্রায় সাড়ে আট লাখ টাকার মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনার প্রায় তিন মাস পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গাইবান্ধা সদর উপজেলার কলেজপাড়া এলাকার গৌর চন্দ্র বিশ্বাস (৩৯) এবং মধ্য-ফোলিয়া এলাকার মো. সুজন মাহমুদ (৪০)।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৪ জুন দিবাগত রাতে সুন্দরগঞ্জের দোকানমালিক মো. মুকুল হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়ে বাড়িতে যান। পরদিন সকালে এসে তিনি দেখেন দোকানের টিনের চাল কাটা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোরেরা দোকান থেকে ২৭টি স্মার্টফোন ও ১১০টি বাটন ফোনসহ বিভিন্ন এক্সেসরিজ চুরি করে নিয়ে যায়, যার মোট বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫৫ হাজার টাকা।

এ ঘটনায় দোকানমালিক মুকুল হোসেন ১ জুলাই সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর—০৪ (জিআর নং-২১৬/২০২৬)।

পুলিশ সুপার জসীম উদ্দিন ও এ-সার্কেলের দিকনির্দেশনায় মামলার তদন্ত শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর গাইবান্ধা সদর উপজেলার হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৮টি স্মার্টফোন ও ৯টি বাটন ফোনসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা জানান, পুলিশের বিশেষ অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com