রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Title :
সোমবার থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় মূল হোতা আটক বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন মেহেরপুরের নাফিজ সিংড়ায় ভিজিডির চাল ও সঞ্চয়ের টাকা আত্মসাৎ: মেম্বারের পদ হারালেন সোহরাব হোসেন গোপালগ‌ঞ্জে যাত্রীবাহী বাস খাঁদে পড়ে নিহত ৩, আহত ৩০ নাটোরে স্বেচ্ছাশ্রমে চকসিংড়া কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসী প্রতিবাদ করায় প্রাণ যায় এসবি সদস্যের, ছেলের কারখানাতেও হামলা নাটোরের লালপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৯, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন নাটোরে পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এসপি ডাক্তার দেখানোর আগে শরীর সম্পর্কে যে তথ্যগুলো লিখে রাখা জরুরি?

নাটোরে স্বেচ্ছাশ্রমে চকসিংড়া কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসী

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
14

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের সিংড়া উপজেলার চকসিংড়া কবরস্থান পরিচ্ছন্ন করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় এলাকাবাসী। স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কবরস্থানের আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে।

শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই পরিচ্ছন্নতা অভিযানে চকসিংড়া, সরকারপাড়া, পেট্রোবাংলা, শোলাকুড়া ও সোহাগবাড়ী মহল্লার প্রায় অর্ধশত মানুষ অংশ নেন। তারা দলবদ্ধভাবে কবরস্থানের বিভিন্ন ঝোপঝাড় ও জঞ্জাল পরিষ্কার করেন।

কবরস্থান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জানান, কবরস্থান পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান হওয়ায় এর পরিচ্ছন্নতা বজায় রাখা সকলের নৈতিক দায়িত্ব। স্থানীয়দের অংশগ্রহণে এই উদ্যোগ সফল হয়েছে।

চকসিংড়া দারুল উলুম মাদ্রাসা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আহমদ আলী এমন জনকল্যাণমূলক কাজের প্রশংসা করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এমন উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। এছাড়া কমিটির সদস্য আবুল কালাম আজাদ, ঈদগাহ মাঠ কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ এবং মাদ্রাসার শিক্ষক মাওলানা মামুনুর রশিদও এই সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং একে পারস্পরিক সহযোগিতার চমৎকার দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com