রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Title :
সিংড়ায় ভিজিডির চাল ও সঞ্চয়ের টাকা আত্মসাৎ: মেম্বারের পদ হারালেন সোহরাব হোসেন গোপালগ‌ঞ্জে যাত্রীবাহী বাস খাঁদে পড়ে নিহত ৩, আহত ৩০ নাটোরে স্বেচ্ছাশ্রমে চকসিংড়া কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসী প্রতিবাদ করায় প্রাণ যায় এসবি সদস্যের, ছেলের কারখানাতেও হামলা নাটোরের লালপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৯, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন নাটোরে পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এসপি ডাক্তার দেখানোর আগে শরীর সম্পর্কে যে তথ্যগুলো লিখে রাখা জরুরি? ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক নাটোরে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত, শৃঙ্খলা ও ড্রেস রুলস মানার নির্দেশ জরুরি প্রয়োজনে টাকা না থাকলেও মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ঋণ

নাটোরে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত, শৃঙ্খলা ও ড্রেস রুলস মানার নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
34

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এই প্যারেডে সালাম গ্রহণ ও সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম।

প্যারেড শেষে তিনি পুলিশ সদস্যদের জন্য বরাদ্দকৃত কিটপত্রগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারের সঙ্গে তা মিলিয়ে যাচাই করেন। এ সময় তিনি পুলিশ বাহিনীর ড্রেস রুলস কঠোরভাবে মেনে চলার ওপর জোর দেন।

অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সদস্যদের সর্বদা পরিপাটি ও মানসম্মত পোশাক পরিধান, কিটের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন। পাশাপাশি, বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে নাটোর পুলিশ লাইন্সের আরআই মো. মশিউর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com