বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Title :
পুলিশকে ধাক্কা দিয়ে আদালতের হাজত থেকে পালালেন আসামি রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়ে শিশুসহ হাসপাতালে ২৬ সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ: পুলিশ আসামি নিয়ে ফেরার পথে পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ৯ ওরাকল, মাইক্রোসফট-সহ ভারতে বড় কোম্পানিগুলোয় ছাঁটাইয়ের পেছনে কি দায়ী এআই? আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে প্রাণ গেল পুলিশ সদস্যের নাটোরের গুরুদাসপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে শতাধিক বিঘা আবাদি জমি সিংড়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও পরিবারের নিরাপত্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নাটোরে হোমিও চিকিৎসক হত্যাকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে ছিলেন, জানালেন আসিফ আকবর

সিংড়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও পরিবারের নিরাপত্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View
16

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরে সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং একটি অসহায় পরিবারের জানমালের নিরাপত্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কলম ইউনিয়নের কালিনগর গ্রামে আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

স্থানীয় মুরুব্বিরা জানান, কালিনগর গ্রামের বাসিন্দা মিজান মোল্লা ও রফিকুল প্রামাণিকের মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে সৃষ্ট সংঘাতে মিজান মোল্লার করা মামলায় বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন রফিকুল। অভিযোগ রয়েছে, রফিকুল কারাগারে থাকায় মিজানের লোকজন তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও সন্তানদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। স্থানীয়ভাবে সালিসে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিপক্ষ তা মানেনি। ফলে প্রাণভয়ে গত ছয় মাস ধরে বাড়িছাড়া রয়েছে ভুক্তভোগী রফিকুলের পরিবার।

কান্নাজড়িত কণ্ঠে রফিকুলের স্ত্রী মুক্তি খাতুন জানান, তার স্বামীকে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে কারাবন্দি রাখা হয়েছে। বিগত ছয় মাস ধরে তারা নিজ বাড়িতে ফিরতে পারছেন না। প্রতিপক্ষ প্রতিনিয়ত তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি অবিলম্বে এই হয়রানির অবসান এবং পরিবারের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি করেন। মানববন্ধনে বক্তারাও দ্রুত রফিকুলের পরিবারকে নিরাপদে বাড়ি ফেরার পরিবেশ ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com