বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Title :
জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী মেসিকে বিদায়ী সম্মান জানাতে থেমে যাচ্ছে লিগের ‘দশম’ মিনিটের খেলা ট্যাংকে ভাসছে মরা পাখি, সেই পানিই খাওয়ানো হতো শিক্ষার্থীদের দক্ষতা শূন্য, আয় ৩ লাখ টাকা! মহেশখালীতে ফিশিং ট্রলার ডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৯ চট্টগ্রামে নিজ বাসায় মিললো বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ ছাত্রদের দিয়ে আলিমের উত্তরপত্র মূল্যায়ন, শিক্ষকের বিরুদ্ধে মামলা তিন দফা কমার পর এবার বাড়লো সোনার গহনার দাম চট্টগ্রামে নিজ বাসায় মিললো বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ

ছাত্রদের দিয়ে আলিমের উত্তরপত্র মূল্যায়ন, শিক্ষকের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
3

আলিম পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে শিক্ষার্থীদের দিয়ে করানোর দায়ে নরসিংদীর মাধবদীর এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষক মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে এ গুরুতর অভিযোগ ওঠায় তাকে মাদরাসা শিক্ষা বোর্ডের সব ধরনের পরীক্ষা কার্যক্রম থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে পরীক্ষকের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে, যেখানে দেখা যায় অভিযুক্ত শিক্ষক নিজ দায়িত্বে থাকা উত্তরপত্র মূল্যায়ন না করিয়ে শিক্ষার্থীদের দিয়ে তা করাচ্ছেন। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আসার পর মন্ত্রী যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে বুধবার মাদরাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে মাধবদী থানায় পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com