বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ফি ২২০ টাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
3

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আনুষ্ঠানিক আবেদন প্রক্রিয়া আজ বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত পোর্টালের মাধ্যমে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই আবেদনের জন্য শিক্ষার্থীকে ২২০ টাকা ফি জমা দিতে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষানীতি অনুযায়ী, এবার মোট আসনের ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে এবং বাকি ৭ শতাংশ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আবেদন প্রক্রিয়া শেষে ১৭ সেপ্টেম্বর রাতে মেধা তালিকা প্রকাশ করা হবে এবং ১৯ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিতদের ভর্তি নিশ্চায়ন করতে হবে। আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার পর ২৩ সেপ্টেম্বর থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com