বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
3

বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাবেক বিচারপতি, সামরিক-বেসামরিক আমলা এবং বিশিষ্ট আলেমসহ সর্বমোট ৬৫০ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ দাওয়াতি সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নতুন সদস্যদের ফুল ও ইসলামি বই উপহার দিয়ে দলে বরণ করে নেন। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যোগদানকারীদের তালিকায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সেলিম আহমেদের মতো বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। এছাড়া বংশাল থানা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা, প্রখ্যাত ব্যবসায়ী এবং কওমি মাদ্রাসার একাধিক আলেমও নতুন করে দলটিতে যুক্ত হয়েছেন। ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঞ্চালনায় এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com