মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রামে আবাসিক ভবনে হাসপাতাল-স্কুল, পার্কিংয়ের জায়গায় দোকান চবিতে নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং-যৌন হয়রানির অভিযোগ ‘তুমি চিরন্তন’, মেসিকে ডি পল-রোমেরোদের বিদায় ঢাকা ক্লাব সদস্যদের তথ্য চুরির অভিযোগ, আরআইটিবিডির সিইও রনি রিমান্ডে দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় বিএনপি, ভিন্ন বাস্তবতায় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গণতন্ত্রের প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করেছে বিএনপি : রিজভী শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ‎থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত সুন্দরগঞ্জে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ২০৯ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ঢাবির মেয়েদের হল খোলা থাকবে রাত ১১টা পর্যন্ত

ঢাবির মেয়েদের হল খোলা থাকবে রাত ১১টা পর্যন্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View
21

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে ডাকসু ২০১৯ এর সাধারণ সম্পাদক (জিএস) ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলের প্রধান গেট বন্ধের সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে রাত ১১টা পর্যন্ত করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কালের কন্ঠকে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্যরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, রাশেদ খানকে ২০১৯ এর ডাকসুর জিএস ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেটে। ২০১৯ এ ডাকসুর জিএস গোলাম রাব্বানীর এমফিলের ভর্তি কার্যক্রম যথাযথ হয়নি বলে তার ছাত্রত্ব অনেক আগেই বাতিল হয়ে গিয়েছে। আর যদি ছাত্রত্ব বাতিল হয়ে গেছে তাহলে সে তো আর জিএস থাকতে পারে না।

তারপর বিশ্ববিদ্যালের আইন উপদেষ্টার মতামত দিয়েছে যে গোলাম রাব্বানীর পরে সর্বোচ্চ ভোট যে পেয়েছে তাকে জিএস ঘোষণা করা যেতে পারে। সেই মতামতটি সিন্ডিকেট গ্রহণ করেছে।
নারী শিক্ষার্থীদের হল গুলো এখন রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে বলে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, মেয়েদের হল বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

অর্থাৎ এখন থেকে রাত ১১টায় মেয়েদের হল বন্ধ হবে। আর মেয়েদের অন্যান্য দাবির বিষয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
এছাড়া সিন্ডিকেট সভায় শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক ডিগ্রী না থাকায় সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. শবনম জাহানের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com